নিজস্ব প্রতিনিধি : শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে কক্সবাজার সেব কার্যালয়ে সেব সভাপতি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর সভাপতিত্বে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আলোচ্যসূচি ও বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন পেশ করেন শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব মহাসচিব গিয়াস উদ্দিন।
আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেব কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ ভুলু চৌধুরী, সহ-সভাপতি শাহেদ আলী, যুগ্ম মহাসচিব জিসান উদ্দিন, কোষাধক্ষ আনিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর, রুহুল আমিন লেনিন, সাবেক সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলভিয়া হ্যাচারীর ইব্রাহিম ভূঁইয়া, মোস্তফা হ্যাচারীর রফিক উল্লাহ, বিসমিল্লাহ হ্যাচারীর গাউছুল হোসেন রাজু, আবাবিল হ্যাচারীর মোতালেব, সুপার হ্যাচারির আব্দুল হান্নান, মাসুম হ্যাচারীর আব্দুর রাজ্জাক, বেঙ্গল বে হ্যাচারীর খাদেমুল ইসলাম আরজু, কক্সবাজার হ্যাচারীর জাকের উল্লাহ, ইউনিক টাইগার হ্যাচারীর বেলাল উদ্দিন, সুন্দরবন হ্যাচারীর ইদ্রিস সাইদ ও আহছানিয়া হ্যাচারীর মোবারক প্রমূখ।
শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর সদস্যরা উপস্থিত ছিলেন।







