নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে (সদর হাসপাতালের সামনে) আদালতের নির্দেশ-১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক তালা কেটে সন্ত্রাসী কায়দায় দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সূত্রে জানাগেছে, সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ৯৪ নম্বর পলাশপোল মৌজার আর এস – ১০১৩ ও ৯৩২৭ নম্বর খতিয়ানে অবস্থিত জমিতে দুটি দোকান ঘর নিয়ে মাপ জরিপ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আবদুল্লাহেল বাকি ও ফারহান রেজা গং দের সাথে বিরোধ চলে আসছে, সর্বশেষ রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তি দ্বিতীয় পক্ষ এর নামে রেকর্ড হয়।

এর প্রেক্ষিতে প্রথম পক্ষ আব্দুল্লাহ হেল বাকী বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতে একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন যার নম্বর ২৮৩/২৪ । বর্তমানে মামলা টি আদালতে বিচারাধীন।

দ্বিতীয় পক্ষের মামলার পরিপেক্ষিতে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, ক্রিমিনাল রিভিশন নাম্বার ৪৪৯/ ২০২৫ স্মারকে উক্ত বিবাদ পূর্ণ জমিতে উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত, বিগত ১০/১১/২০২৫ ইং তারিখের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পিটিশন ১৭১৬/২০২৫ নং মামলার আদেশের কার্যক্রম সম্পূর্ন ভাবে স্থগিত আদেশ প্রদান করেন। রিভিশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে উভয় পক্ষের অবস্থানে নিষেধাজ্ঞা আদেশ জারি করেন।

কিন্তু দ্বিতীয় পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও গুন্ডাবাহিনী নিয়ে গত ৩১/ ০৫/২০২৫ ইং তারিখে বিকাল ৫ টার দিকে লোহা কাটা মেশিন দিয়ে দোকানের তালা ভেঙে উক্ত দোকানে জোরপূর্বক প্রবেশ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় প্রথম পক্ষ বিষয়টি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ প্রদান করেছেন। বর্তমানে উক্ত স্থানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জরুরিভাবে বিষয়টি নিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন অথবা নির্দেশনা অমান্য কারীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *