বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদে জেলা পরিষদ প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিব নিযুক্ত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলঅম হাবিব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে উপস্থিত হয়ে নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুজাহিদ ডাবলু জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ নজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, রবিউল ইসলাম সহ-সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম এছাড়াও সাংবাদিক মীর আবু বককার, তৌহিদুর রহমান, খালিদ হোসেন, কাজী মিয়ারাজ, গোলাম নবী, মিলন হোসেন ও জাহাঙ্গীর হোসেন, আকরাম হোসেন, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নবগঠিত জেলা পরিষদের প্রশাসক বারবার নির্বাচিত তালা কলোরা সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সকলকে শুভেচ্ছা জানান এবং জাতীয়বাদী শক্তিকে আরো শক্তিশালী করতে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান ও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *