যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত “ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট (মহিলা) প্রথম ধাপ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ১৮ই জুন ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপিখুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন) মোঃ তরফদার আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, যশোর মোঃ সেফাউল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর মাধ্যম।

এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং পরিবার ও সমাজের উন্নয়নে অবদান রাখবেন।”

তিনি আরও বলেন, বর্তমান যুগে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও আত্মনির্ভর নারী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন নারী সদস্যরা নির্ধারিত সময়ে ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুতকরণ, পণ্যের নকশা উন্নয়ন, উদ্যোক্তা দক্ষতা এবং ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধান অতিথি প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *