যশোর, ১৯ আষাঢ় (জুলাই ০৩) : যশোর জেলার চৌগাছা উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার (শুক্রবার) হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রধান অতিথি বলেন, দেশের কোন উপজেলায় ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল নাই। চৌগাছাবাসির জন্য এটি একটি আশীর্বাদ। গরীর অসহায় মানুষেরা দেশের শীর্ষ ও আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন। দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার আশায় বিদেশগামী হওয়ার প্রয়োজন নাই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান। তাই একমাত্র সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচার- প্রচারণাকে আরো বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান (রাহিন)।

পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *