হাফিজুর রহমান শিমুল : সাতাক্ষীরার কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২২ জুন) সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন ও আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে প্রদর্শনী স্টল পরিদর্শন, কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং ফলচাষে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাঈমুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, স্ংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।







