নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২৯ জুন সোমবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নম্বর বিল্ডিং এর তিনতলায় লাইব্রেরী হল রুমে উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ্যাড. মোঃ আকবর আলী।

সংগঠনের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন’র সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন এ্যাড. এবিএম সেলিম, এ্যাড. আবু সাইদ রাজা, এ্যাড. শহীদ হাসান, এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. শাহরিয়ার হাসীব, এ্যাড. জিএম ফিরোজ আহমেদ, এ্যাড. সরদার সাইফ, এ্যাড. মিজানুর রহমান বাপ্পি, এ্যাড. এবিএম ইমরান হোসেন শাওন, এড্ আবদুল জলিল, এ্যাড. সোহরাব হোসনে বাবলু, এ্যাড. শামীমা পারভীন মিঠু, এ্যাড. সুনীল কুমার, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. তারিক ইকবাল অপু, এ্যাড. আইয়ুব আলী, এ্যাড. মোহাম্মদ ওয়ালীউল্লাহ অলি, এ্যাড. আজিজুল হক প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় আগামী ০৫ জুলাই ২০২৬ ইং তারিখ আইনজীবীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হবে এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে নবনির্বাচিত জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নবাগত আইনজীবীদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফরম বিতরণ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কয়েকটি উপকমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *