oplus_0

নিজস্ব প্রতিনিধি : : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় জেলা জাসাসের প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। আরো বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী, সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক। এসময় পৌর জাসাসের সদস্য সচিব সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাসের আহবায়ক সালমান কাদের, যুগ্ম আহবায়ক এশারুল ইসলাম,
পাটকেলঘাটা থানা জাসাসের আহবায়ক শেখ শামিউল ইসলাম রুবেল, যুগ্ম আবায়ক শহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক কামরুজ্জামান কামু, দেবহাটা উপজেলা আহবায়ক মনিরুজ্জামান, বিএনপি নেত্রী সোনিয়া সুলতানাসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *