নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলার ইউনিটের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ম বিল্ডিংয়ে নিচ তলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক এড. মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য এড. জি এম ফিরোজ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এড. শাহরিয়ার হাসিব, এডভোকেট মোস্তফা জামাল, এড. আলতাফ হোসেন, এড. সরদার সাইফ, এড. শফিকুল ইসলাম, এড. সোহরাব হোসেন সুজন, এড. রেজাউল ইসলাম,অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এড. তারিক ইকবাল আপু, এড. জাফর উল্লাহ, অ্যাডভোকেট জাহিদুর রহমান, এড. শাহজাহান আলমগীর, এড. আশরাফউদ্দৌলা সুমন, এড. নজরুল ইসলাম, এড. আসাদুর রহমান বাবু, অ্যাডভোকেট এবাদুল হক, এড. মুকুন্দরায়, এড. আজিজুল হক শিমুল প্রমুখ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নুহের মাগফিরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *