নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের তালতলা এলাকার একটি ডোবা থেকে কোহিনুর বেগম নামের এক নারী (৩৪)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম কোহিনুর বেগম (৩৪) তিনি খেলারডাঙ্গী এলাকার মনসুর আলী’র মেয়ে।

আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

সূত্রে জানাগেছে, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে প্রসাব করতে বসেন। এসময় বিলে ডোবার মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেন কে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান’র নেতৃত্বে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। এসময় ঘটনা স্থল থেকে পুলিশ একটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করে ।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কহিনুর বেগম নামের নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যূ হয়েছে সে বিষয়ে লাশ ময়নাতদন্তের পরে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *