খুলনা, ২৬ ভাদ্র (সেপ্টেম্বর ১০) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১২ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় যশোর পিটিআই অডিটোরিয়ামে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ১৩ সেপ্টেম্বর সকাল নয়টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিও বিজিবি, সিও র‌্যাব, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকাল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মন্ত্রী ১৪ সেপ্টেম্বর সকাল নয়টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, খুলনা বিশ^বিদ্যালয়ের ভিসি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিও বিজিবি, সিও র‌্যাব, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকাল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

তিনি ১৫ সেপ্টেম্বর সকাল নয়টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়, সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার অফিস প্রধানগণ, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকরি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকাল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *