নিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং উপসচিব মো. আজিজুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর নেতৃত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনসহ ফোরামের নেতৃবৃন্দ এ সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও উপসচিব মো. আজিজুল হকের সঙ্গে সাতক্ষীরার আইনজীবীদের বিভিন্ন বিষয়, আইন ও বিচারসংক্রান্ত নানা প্রসঙ্গ নিয়ে মতবিনিময় করেন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় তারা মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং জেলার আইনজীবী সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার সন্ধ্যায় সাতক্ষীরায় পৌঁছান। তার সফরসূচি অনুযায়ী রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আইনজীবী, বিচার বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।







