শেখ আমিনুর হোসেন : সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও প্রেসক্লাবের সদস্য মেহেদী আলী সুজয়ের মা।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ভোররাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন শিশুপার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দেবহাটা উপজেলার হীরারচক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের (রেজিঃ নং ৫৮৩/০৪) নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন—সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

মরহুমা নাদিরা আলীর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *