হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে যমুনা ও কাকশিয়ালি নদীর ত্রিমোহনার মনোরম প্রাকৃতিক পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাব ফুড কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর-২৬) বিকেলে লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফুড কর্নারটির উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পাশাপাশি জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ, জেলা থেকে আগত আলোচিত কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা ও কাকশিয়ালি নদীর ত্রিমোহনার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে কালিগঞ্জ প্রেসক্লাব ফুড কর্নার একটি আকর্ষণীয় মিলনস্থলে পরিণত হতে পারে। এখানে সাংবাদিক, পর্যটক, দর্শনার্থী ও স্থানীয় মানুষের জন্য মনোরম পরিবেশে সময় কাটানোর সুযোগ সৃষ্টি হবে। মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি সবার আস্থা অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার সৌন্দর্য ও পরিচিতি তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের সাবেক পেশ ইমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। ফুড কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান।নদীর ত্রিমোহনার মনোরম পরিবেশে নতুন এই উদ্যোগ কালিগঞ্জের মানুষের বিনোদন, আড্ডা ও খাবারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।







