নাহিদ হাসান লিটু : সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব সারদীয় দুর্গা পূজার মহা সপ্তমী শনিবার বিকাল ৫ টা থেকে রাত পর্যন্ত আশাশুনি উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

শনিবার বিকাল থেকে কাদাকাটি ইউনিয়নের বৈরমপুর সার্ব জনীন পূজা মন্দির, তেতুলিয়া মিত্রপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তেঁতুলিয়া ঝিকরা সার্বজনীন পূজা মন্দির, তেতুলিয়া জেলেপাড়া পূজা মন্দির, টাংরাখালী পূজা মন্দির, পারকাদাকাটি সার্বজনীন পূজা মন্দির, ডেঙাকাদাকাটি সার্বজননী দুর্গা মন্দির পরিদর্শন করেন।

পূজা মন্দির পরিদর্শন কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, জাতীয় নির্বাচনে জামায়াম ইসলাম সাতক্ষীরার সহজ সরল মানুষদের বেহেশতের টিকিটের কথা বলে বিভ্রান্তি করে প্রতারনার মাধ্যমে সাতক্ষীরার চারটি আসন নিয়েছে। স্বাধীনতার পঞ্চান্ন বছরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারিনি, কখনো ক্ষমতায় আসতেও পারবেনা। তিনি বলেন জামায়াত ইসলাম কখনো সাধারণ মানুষের চাকরি দেয় না। তারা চাকরি দেয় ছাত্র শিবির ও জামাতের রোকনদের।

প্রধান অতিথি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান রাষ্ট্র নায়ক তারেক রহমান ৩১ দবা দাবি বাস্তবানের প্রতিশ্রুতি দিয়েছেন। সনাতনধর্মী ভাই-বোনদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনাব তারেক রহমান খাল খনন, ফ্যামিলীকাড, বেকার ছেলে-মেয়েদের চাকরি দেওয়া সহ বিভিন্ন উন্নয়ন কাজ করছেন। কিন্তু বর্তমানে জামাত-এনসিপি সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাদের এই ষড়যন্ত্র শক্তহাতে রুখে দিতে হবে।

কাজী আলাউদ্দীন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব পালন করতে ও মন্দিরের উন্নয়ন করতে প্রতি মন্দিরে ৬শ কেজি করে চাল অনুদান দিয়েছেন। এছাড়া হিন্দু কল্যান ট্রাষ্ট রয়েছে আমি আশাশুনি- কালিগঞ্জ থেকে ৪৮ টি মন্দরের দরখাস্ত নিয়ে জমা দিয়েছি। এসব মন্দিরের উন্নয়নে অর্থ বিতরণ করবো। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হিন্দু ভাই-বোনদের বিএনপির পাশে থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তুহিনুল্লাহ, তেতুলিয়া মিত্রপাড়া মন্দির কমিটির সভাপিত সুকুমার মিত্র, সাধারণ সম্পাদক তুষার মিত্র, মেম্বর উজ্জ্বল কুমার, মেম্বর জাহাঙ্গীর হোসেন মোড়ল, উত্তম কুমার মেম্বর, মহিলা মেম্বর গীতা রানী, জিকরা দুর্গা মন্দির কমিটির সভাপতি সুভাষিশ সরকার, সাধারণ সম্পাদক ভবতোষ সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *