তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সভা করেছে তালা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান রাজু, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য কে এম শাহীনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, ফারুক সাগর, অর্জুন বিশ্বাস,কাজী লিয়াকত হোসেন ও কামাল হোসেন। এ ছাড়া ছাত্রদল নেতা রিপন ইসলাম এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন হাওলাদার বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। সভা শেষে আগামী ২৪ অক্টোবর সকাল ১১টায় তালা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *