দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত আলিম পরীক্ষা-২৫’র প্রকাশিত ফলাফলে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ৪ পরীক্ষার্থী এ+ সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। জানা গেছে, এ বছর ওই প্রতিষ্ঠান থেকে ২১ জনের মধ্যে ১৯ জন পরীক্ষার অংশ গ্রহন করে। তার মধ্যে ৪ জন A+, A গ্রেড ৩ জন, A- গ্রেড ৩ জন, B গ্রেড ৪ জন পাশ করে। ৫ জন অকৃতকার্য হয়েছে। আর ২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে নাই। পাশের শতকরা হার ৭৩.৬৮ ভাগ।
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার পাশের হার ৭৪.৯১%.পাশের অপরদিকে হামিদপুর ফাযিল মাদ্রাসায় ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিতিতে ৩ জন পাস করেছে এবং ১৪ জন ফেল করেছে। কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসায় ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন A+ সহ ১১ জন পাস করেছে এবং ১৪ জন অকৃতকার্য হয়েছে। বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ১৫ জন এবং অকৃতকার্য হয়েছে ১২ জন।
উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১%।







