দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ার যুগিখালী ইউনিয়নে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাল খনন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম, খাল খনন কমিটির
সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মশিউর রহমান, উত্তরণের ডাব্লিউ সিও মাজাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি গবেষক ওলিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তাপস মজুমদার, ইউপি সদস্য সাহাজাহান সরদার, উত্তরণের ডাব্লিউ সিএফ খোকন সরদার, দিপংকর মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে কামারালী (মান্দারতলা) মাঠ থেকে ওফাপুর প্রাইমারী স্কুল পর্যন্ত ১৬৮০ মিটার খালের শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালে খালটি উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রথম খনন কার্যক্রম পরিচালিত হয়েছিলো বলে জানা যায়।







