দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ জয়নগর ইউনিয়নের সরসকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার জয়নগর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশে জয়নগর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়।

জয়নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী গাজী, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মজিত, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, জাকির হোসেন সিদ্দিকুর রহমান গাজী যুবদল নেতা সোহাগ হোসেন, ছাত্রদল নেতা রুবেল হোসেন, কামরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা হাসান মাহমুদ বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *