দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় উপজেলা প্রশাসনে উদ্যোগে বিভিন্ন বেসরকারি হাইস্কুলে বিনামূল্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও পৌর প্রশাসক জহুরুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের মাঝে শিক্ষা উন্নয়নের সহায়ক হিসাবে ওই বেঞ্চ তুলে দেয়া হয়।

উপজেলা উন্নয়ন সহায়ক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ৯ টি হাইস্কুলে স্কুল প্রতি ১০ টি করে মোট ৯০ টি বেঞ্চ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

বিতরণ অনুষ্ঠানে ইউপি চেযারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবর রহমান মফে, বিশাখা সাহা তপন, অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রধান শিক্ষক আজাহারুল ইসলামসহ স্কুলের প্রধানগণ ও স্কুল প্রতিনিধি শিক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *