হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ আগস্ট-২৫) সোমবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর, কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সেলিম, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, ছাত্র সমন্বয়ক আমির হামজা ও মারুক হোসেন প্রমুখ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন।







