খুলনা, ফাল্গুন ১৮ (০৩ মার্চ) : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হবে। এছাড়া খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে দুর্যোগে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হবে। দিবসটিতে বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ কমিটির সদস্যগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *