নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ্ কাউসার আজিজকে পদায়ন করা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইন হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা জারিকৃত প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *