ডেস্ক রিপোর্ট : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা কার্যালয়ে সহকারী লাইব্রেরিয়ান, মোঃ জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৫২ এর ভষা আন্দোলনে শহিদের স্মরণ পূর্বক ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ২০২৪ এর ৫ আগস্ট নিয়ে আলোচনা করেন। আর শহিদের আত্মত্যাগ ও শক্তির ভিত্তিতে গড়ে উঠেছিল এই বাংলাদেশ। আর এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান প্রজন্মকে জ্ঞান আহরণের পাশাপাশি জাগ্রত হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। এছাড়া সভাপতি তার বক্তবে গ্রন্থাগারের সার্বিক সেবা বিষয়ে আলোচনা পূর্বক শিক্ষার্থী ও অভিভাবকদের গ্রন্থাগার আসার আহবান করেন।

জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা কার্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা এর লাইব্রেরি এ্যাসিসটেন্ট কিনারাম কুমার। সহযোগিতায় ছিলেন ডাটা এন্ট্রি অপারেটর আরিজুল ইসলাম ও অফিস সহায়ক মোঃ মোবাশ্বের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *