নিজস্ব প্রতিনিধি: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান (৬৭) সাতক্ষীরা শহরের পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের পুত্র। তিনি সাতক্ষীরা জেলা খামারবাড়িতে উচ্চমান সহকারী থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।
নিহতের স্বজনরা জানান, রবিবার সকাল ১১টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আমতলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলে সাথে আব্দুস সোবহানের মোটরসাইকেলের সংঘর্ষ হলে এতে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।







