বাংলাদশে ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ ইং তারিখ সকাল ০৯ টায় ২০২৫-২৬ মৌসুমের সাতক্ষীরা জেলা ক্রিকেট দল গঠনকল্পে বয়সভিত্তিক অ-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অংশগ্রহনে ইচ্ছুক সাতক্ষীরা জেলার সকল খেলোয়াড়দের উক্ত দিনে তাদের নিজ নিজ জন্মনিবন্ধন সনদ পত্রের অনলাইন কপি, সদ্য তোলা পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ০২ কপি করে ল্যাব প্রিন্ট ছবি, পিএসসি/প্রত্যয়ন পত্র/জেএসসি/এসএসসি সনদপত্রের মূলকপি ও ফটোকপি, বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, খেলোয়াড়ী পোশাক ও কিটসসহ উক্ত দিনে সকাল ০৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
অ-১৪ বয়সসীমা – ০১/০৯/২০১১ ইং
অ-১৬ বয়সসীমা- ০১/০৯/২০০৯ ইং
অ-১৮ বয়সসীমা- ০১/০৯/২০০৭ ইং







