নিজস্ব প্রতিনিধি : বরেণ্যগুণী সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, সাতক্ষীরার কৃতি সন্তান আবু আফ্ফান রোজবাবু’র জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শুভ জন্মদিন উপলক্ষে শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে সাতক্ষীরার স্বনামধন্য কয়েকটি সাংস্কৃতিক সংগঠন ও প্রতিভাবান শিল্পী সাংস্কৃতিক কর্মীদের চমৎকার সাজসজ্জায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জন্মদিন অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শহরের সর্বস্তরের মানুষ। তারা একে একে রোজবাবু’র দীর্ঘদিন সংগীত জীবনের পথচলার ও মানবিক মানুষ হিসাবে তাদের অনুভূতি প্রকাশ জন্মদিন অনুষ্ঠানকে আরও ভাব গাম্ভীর্যের আওতায় নিয়ে এসেছে। তারা রোজবাবু’র সামনে আরও সুন্দর ভবিষ্যতের জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট সংগীতশিল্পী মনজুরুল হক, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তি শিল্পী সংগঠক লেখক কবি মনিরুজ্জামান ছট্টু, জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যজন কবি শেখ মুশফিক রহমান মিলটন, সংগীতশিল্পী নাজমুল, জেলা পরিষদের সাধারন সম্পাদক কবি ম. জামান, বিশিষ্ট সংস্কৃতিজন সংগঠক এড. প্রতাপ, শিশু শিল্পী সমৃদ্ধ, সংগীতশিল্পী তৌফিক ওমর, শাহিন সবুজ, সংগঠক নাজমুল পল্টু, অনুষ্ঠানটির অন্যতম আয়োজক সংগীতশিল্পী বংশীবাদক আসাদ, সংগীতশিল্পী তালেব, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ সভাপতি রাহাত খান বাপ্পা, সংগীতশিল্পী অর্পা চক্রবর্তী, ইতি, বিশিষ্ট কবি প্রকাশক স ম তুহিন, বাংলাদেশের অন্যতম বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালী মুখার্জি, সংবাদকর্মী মিলন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিরিনা, স্বনামধন্য বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী কামরুল ইসলাম, সাউন্ড লাইট লজিস্টিক অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সভাপতি রবিউল গাজী, বিশিষ্ট সাহিত্যজন মনিরুজ্জামান মুন্না, সংগঠক শাওন, সংগীতশিল্পী সুমন মুখার্জি, সংগীতশিল্পী ফারুক, বাপীসহ সুধীজন।

এদিকে সংগীত শিল্পী রোজ বাবু’র শুভ জন্মদিন উপলক্ষে বরেণ্য সংগীত শিল্পী রবি চৌধুরী, আদনান বাবু, শাহানাজ স্বীকৃতি, লাবনী, বন্যা, অনামিকা তালুকদার, শিমুল খান( দীলরুবা খানের কন্যা) সহ দেশ ও দেশের বাইরে থেকে অগণিত ভক্তগণ মোবাইল, ফেসবুক এবং হর্সএ্যাপে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *