নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা এসএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে “চড়ুইভাতী–২০২৬”ছোট পরিসরে মিলনমেলা অনুষ্ঠান শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা বাইপাস এলাকার মনপুরা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১০০ জন বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, বন্ধুত্ব ও আনন্দের মিলনমেলায়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১১টায় প্রথম পর্বের কপি সরবরাহের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর নামাজের বিরতি দেওয়া হয়। দুপুর ২টা ১৫ মিনিট থেকে অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।

বিকাল সাড়ে ৩টায় পূর্ববর্তী জুম মিটিংয়ের এজেন্ডাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা চলাকালীন দ্বিতীয় পর্বের কপি ও সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার বিতরণ করা হয়। বিকাল ৪টা ১৫ মিনিটে আছরের নামাজের বিরতির পর ৪টা ৪৫ মিনিটে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টা ১৫ মিনিট থেকে মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে মনখুলে আড্ডা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা ৪৫ মিনিটে চড়ুইভাতী ২০২৬ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনব্যাপী আয়োজনে সকালের কফি, দুপুরের খাবার, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ফটোসেশন বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন মাসুদ বাবু, আব্দুল কাদের, সাব্বির হোসেন, শরিফুজ্জামান রুমি, খুরশিদ আলী, সুজা, ইবলিশ আলী, শোভন এবং মনিরুজ্জামান মহসিন, মনির। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে “সাতক্ষীরা – ’৯৩” ব্যাচের বন্ধুত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *