দীপক শেঠ, কলারোয়া : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সমর্থনে যুগিখালী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বামনখালী হাইস্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের চেয়ারপার্সন তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আহবান জানান। যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে অতীতের ন্যায় নির্বাচিত করলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করার সুযোগ পাবো।

বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে পারবো। তিনি নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসাবে হিন্দু ধর্মালম্বী সহ সকল ধর্মের নাগরিকদের সম্মানের সাথে জীবন মানের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল জব্বারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, এমএ রব শাহিন, বিএনপি নেতা রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল করিম, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, খালিদ খান, ইউপি সদস্য মোজাববর হোসেনসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *