দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ ফেব্রুয়ারী) সকালে কলারোয়া বঙ্হবন্ধু মহিলা কলেজের মাঠে ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির আয়োজনে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুস আলী।
প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মুহাদ্দিস মোঃ আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থবত ছিলেন কলারোয়া বাজার ব্যাবসায়ী সীমিতির সধারন সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, মোঃ রমজান আহমেদ, ডাঃ শরীফ ইকবাল, ক্রীড়া পরিচালক ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, সার্বিক সত্ত্ববধানে ছিলেন অধ্যক্ষ মোঃ ইমরান হোসেন।
আকর্ষনীয় খেলা চেয়ারসিটিংসহ দিনব্যাপী শিক্ষার্থীদের ৪০ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মোঃ হাসানুজ্জামান হাসান।







