নিজস্ব প্রতিনিধি : বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত’র হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড মিজানুর রহমান পিন্টু,বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এ্যাড কামরুজ্জামান ভুট্টো।

সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. শহিদ হাসান, এ্যাড এবিএম সেলিম, অ্যাড. ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাড. জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. ইমরান হোসেন শাওন, অ্যাড. আশরাফুদ্দোহা সুমন, অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু, অ্যাড. রেজওয়ান আলী, অ্যাড. আকরাম আলী, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শাহানা ইমরুজ, অ্যাড আয়ুব আলী, অ্যাড. ইয়াছিন হাবিব, অ্যাডভোকেট জামাল উদ্দীন, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. শাহাজান জাহাঙ্গীর, অ্যাড. এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. আসিক, অ্যাড. এস এম বিপ্লব হোসেন , অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাড. তারিক ইকবাল অপু, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. বায়েজিদ, অ্যাড. সাবিহা আক্তার লাকী, অ্যাড. সুনীল ঘোষ, অ্যাড. ওলিউল্লাহ, এ্যাড সাইফুল ইসলাম, এ্যাড নাসিরউদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

সমাবেশে বক্তারা নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জড়িত সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট জেলা শহরের হাঁড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। এ ঘটনায় আইনজীবী মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *