নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, কৈখালী, মথুরাপুর জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। ২৯ জুলাই বুধবার বিকাল ৫টায় নির্বাহী অফিসার অর্ণব দত্ত জলাবদ্ধ এলাকায় সরেজমিনে আসেন।
এসময় তিনি শৈলকুর বিলে অপরিকল্পিত ভাবে নির্মিত বিভিন্ন মৎস্যঘেরের বেড়ি বাঁধ কেটে পাইপ বসানোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। অত্র এলাকায় স্থায়ী ভাবে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মৎস্য ঘের ব্যবসায়ী ও গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় মাগুরা, তালতলা, কৈখালী এলাকায় বৃষ্টির পানি আটকে থাকার কারণ জানতে চান এবং জলাবদ্ধতার কারনে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা গুরুত্বের সাথে শোনেন এবং তা সমাধানের জন্য আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের দিকে শুকনার সময় শৈলকুর বিলে প্রত্যেক ঘেরের পাশ দিয়ে ক্যানেল তৈরি করে পানি সরার ব্যবস্থা করে ঘের পরিচালনা করতে হবে। মৎস্য ঘের করতে হলে পরিকল্পিত ভাবে করতে হবে এবং তা মৎস্য অধিদপ্তরের অনুমোদন থাকতে হবে। এছাড়া আগামীতে রাস্তার দুই ধার দিয়ে ড্রেণ নির্মাণের পরিকলাপনা করেন তিনি। সে জন্য প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে রাস্তার জমি ছেড়ে ঘর-বাড়ি নির্মাণের পরামর্শ দেন।
লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাগুরা ৮নং ওয়ার্ডের মেম্বর নজিবুর রহমান টুটুল, কৈখালী ৭নং ওয়ার্ডের সদস্য আলী হোসেন, জেলা যুবদল নেতা আলিমুজ্জামান, ঘের ব্যবসায়ী কামরুজ্জমান। এছাড়া উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, যশোর আলী, গিয়াস উদ্দীন, হেকমত আলী, অজেদ আলী, শওকত আলী, জুলফিকার আলী, আবুল কাসেম, আব্দুল খালেক, ইদ্রিস আলী, হাবিব, রাজিব, মিজানুর রহমান, শহর আলী, মোজারুল ইসলাম সহ গ্রামের শতশত নারী-পুরুষ।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে মাগুরা, তালতলা, কৈখালী সহ অত্র এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার পানি অপসারনে গ্রামবাসীদের দাবির মুখে সদর উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি চেয়ারম্যানের তদারকিতে শৈলকুর বিলের মৎস্য ঘেরের বেড়ি বাঁধ কেটে পাইপ বসিয়ে পানি সরানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন। এবং চেয়ারম্যান আব্দুল আলিম গ্রামবাসী ও ঘের মালিকদের সাথে আলোচনায় বসে ৩দিনের আল্টিমেটাম দেন ঘের মালিকদের। দ্রুত জলাবদ্ধতা নিরসনে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলে রফিকুল ইসলাম, আলী হোসেন মেম্বর, সানি খন্দকার, ইকবাল হোসেন, মহরম আলীর ঘেরের বেড়ি বাঁধ কেটে পাইপ বসিয়ে পানি সরানোর কার্যক্রম চালু করা হয়েছে।







