হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও সংযোগ সড়কে সংস্কারের অভাবে বর্ষায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে কৃষ্ণনগরের সোতা এলাকার অনেক গ্রামীণ সড়কে কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে রাস্তাগুলো পাকা বা সংস্কার না করায় এবং সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের দাবী জরুরী ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে রাস্তা পাঁকা করা হোক।

সরেজমিন ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অবহেলিত একটি জনপদের নাম সোতা গ্রাম। এখানে সোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোতা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সোতা সিএফসি অফিস, সোতা আদর্শ কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও সোতা গনশিক্ষা কেন্দ্রে যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিনেও ইটসোলিং কিংবা কার্পেটিংয়ের আওতায় আসেনি।

স্থানীয় সাবেক মেম্বর শফিকুল ইসলাম, সাবেক মেম্বর তপন কুমার মন্ডল, সমাজ সেবক আজগর আলী পাড় ও বাহার আলী পাড়সহ ভুক্তভোগীরা জানান, উল্লেখিত সকল প্রতিষ্ঠানেসহ বাজার বা হটে যাতায়াতের একমাত্র রাস্তাটি এখনো অবহেলিত। এমপিসহ কোনো জনপ্রতিনিধি পাশ্ববর্তী শ্যামনগর উপজেলার বর্ডারে অবস্থিত সোতা গ্রামের এহাল অবস্থার উন্নয়নে ভুমিকা রাখেনি। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

১২২ নং সোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দৃস সালাম ও সোতা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন আহমেদ জানান, রাস্তাটি আধুনিকায়নের জন্যে অনেকবার আবেদন করেও কাজ হয়নি। বর্ষার মৌসুমে অনেক কষ্টে সকলে যাতায়াত করে। ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন বলেন স্কুলে যাতায়াতের রাস্তাটি বরাদ্ধের জন্য আবেদন করা হয় কিন্তু আলোর মুখ দেখিনা। এবছরেও নতুন করে পাঁকাকরণে আবেদন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *