আজ ০৭ মে ২০২৬ খ্রিঃ খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৩৬ জন ভিডিপি সদস্যদের অংশগ্রহণে তিন মাসব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার, মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক, খুলনা আনসার ব্যাটালিয়ন (২০ বিএন), মোঃ ফয়সাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খুলনা মোঃ মিনহাজ আরেফিন। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কর্মসংস্থান ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ তরুণ ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৬ জন ভিডিপি সদস্য জাপানিজ ভাষার প্রাথমিক যোগাযোগ, সংস্কৃতি, আচরণবিধি ও কর্মক্ষেত্রভিত্তিক ভাষা দক্ষতা অর্জন করেন।

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা শুধু দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ বর্তমান সময়ের একটি যুগোপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সদস্যরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে। আমি আশা করি, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের পরিবার ও সমাজের উন্নয়নে অবদান রাখবে।

এ বাহিনীর মহাপরিচালক, মহোদয় তরুণদের দক্ষতা উন্নয়নে আনসার ও ভিডিপি নিয়মিত আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *