আগামিতে আবারো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হবে বলে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। দলের ভিতরে যারা চাঁদাবাজী, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে তাদের দলে কোন ঠাঁই নেই।
ইউনিয়ন বিএনপি নেতা রওশন আলী গাজীর সভাপতিত্বে এবং যুবদল নেতা জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপত্র অধ্যক্ষ রইছ উদ্দীন, সদ্যসাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুল মজিদ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, সিদ্দিকুর রহমান, ইউনুস আলী, বাবু বাচ্চু, কৃষকদল নেতা আরিজুল ইসলাম, প্রভাষক আব্দুল জব্বার, মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান মাসুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







