আজ ০২/০৮/২০২৫ইং রোজ শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা নবারূণ স্কুল মোড়স্থ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কার্যালয়ে ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক মোহাম্মাদ আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এ হাসিব গোলদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), ইসলামী যুব আন্দালন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপাস্থিত ছিলেন মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান, সভাপতি ইসলামী আন্দালন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দালন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, আলহাজ¦ শেখ আব্দুর রাজ্জাক, মো: ছারোয়ার আলম, সহ-সভাপতি, ইসলামী আন্দালন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা, মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী, সেক্রেটারী, ইসলামী আন্দালন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা, আলহাজ¦ মো: মনিরুল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘুনে ধরা সমাজকে দুমড়ে মুচড়ে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে ইসলামী যুব আন্দোলনে যোগ দান করে এই দেশের সমাজ কে পরিবর্তন করে একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে ইসলামী যুব আন্দালন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজর আলী। অনুষ্ঠানটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *