মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা মুনজিতপুস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যান নেতৃবৃন্দ।

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল-ফিতরের নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম.এম নুর আহম্মেদ, পৌরসভার এসও সাগর দেবনাথ, এসও মোহাব্বাত হোসাইন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সৈয়দ জয়নুল আবেদীন জসি প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *