দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২৪ উদযাপন করা হয়েছে। “নারী- কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার(১০ ডিসেম্বর) প্রতিরোধ পক্ষ’র শেষ দিন মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বে-সরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( আরডিএফ)’ র ব্যস্থাপনায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন যশোর- সাতক্ষীরা মহা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আরডিএফ’র জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ। বক্তারা সমাজে নারী ও কন্যা শিশুর শিক্ষার অধিকার, বাল্য বিবাহ রোধ ও নারী ও কণ্যা শিশু পাচার রোধ সহ নারীদের অধিকারের বিষয়ে বৈষম্যমূলক আচারণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *