দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কপাই’র নিজস্ব ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জহুরুল ইসলাম। পাবলিক ইনস্টিটিউটের সভাপতি এ্যাড: মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সহ-সভাপতি খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, কপাই সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাঁকন, ক্রীড়া সম্পাদক তাহের মোল্লা, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, শেখ বদিউজ্জামান, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন, মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মাসুদুল ইসলাম, আবু সাঈদ, নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপুসহ কর্মকর্তাবৃন্দ ।
প্রসঙ্গত: আগামী ৪ অক্টোবর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।







