দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় শিশু – কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় শিশু – কিশোর প্রতিযোগীতার ক্বিরাত, আজান,হামদ/নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন ছাত্র- ছাত্রী অংশগৈহন করে।

ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সিরাজুল ইসলাম, খতিব মোঃ খায়রুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হুসাইন, মোঃ এরশাদ আলী, মোঃ মহিদুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ জিল্লুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মুফতি মতিউর রহমান, আরবি প্রভাষক মোঃ আবুল কাশেম, ইংরেজি প্রভাষক শিরিন আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ১৫ জন বিজয়ীসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *