দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ -এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার সকালে দিবসটি পালনে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও অফিসের রফিকুল ইসলাম, সাংবাদিক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সানবিম করিম সিয়াম, মোহাম্মদ আলম প্রমুখ। সব শেষে দিবসটি পালনে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *