দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের ঘটনাটি ঘটে শুক্রবার(৬ নভেম্বর) রাত ১১ টার দিকে পৌর সদরের ঝিকরা গ্রামে।

থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। শুক্রবার(৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঝিকরা গ্রামে ওই অভিযানে ২৪ হাজার ৫ শত জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ২ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম(৩০) ও একই গ্রামের মিজানুর রহমানে ছেলে জুয়েল হোসেন(২৭)। থানার অফিসার ইনচার্জ( ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে মামলা দায়ের করে শনিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *