দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি ও জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও সকল বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ছাত্র জনতার গণ আন্দোলনে সকল শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বর্ণাঢ্য বিজয় র‍্যালি পূর্বক সরকারি হাইস্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি আরো বলেন, ড়জদেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও আগামী সাধারণ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে জনতাকে সাথে নিয়ে সাংগঠনিক কর্মকান্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তির জাগরণ ঘটাতে হবে। সর্বক্ষেত্রে মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে।

উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার ছিদ্দীক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, মহিলা দলের সভানেত্রী রাশেদা আশরাফ, বিলকিস খাতুন, মোমেনা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক জিএস এম এ রব শাহিন, সাবেক জিএস মীর রফিকুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, রুহুল আমিন খোকন, মেহেদী হাসান রাজু, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, কৃষক দলের আহবায়ক মোতাহার হোসেন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক আ.সালাম দিলু, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর হোসেন, শুভ রাসেল, জিএম সোহেল, আবির হোসেন, ফয়সাল, সৈকত, অঙ্কুরসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিজয় র‍্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ড়জজড় জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *