দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
আদালতে তাৎক্ষনিকভাবে ওই বাজারের মেসার্স কবীর এন্টাপ্রাইজের স্বত্ত্বাধিকারী কবিরুজ্জামান(৫০)কে প্রতিশ্রতি পণ্য বা সেবা যথাযথভাবে পালন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজর(দশ) টাকা জরিমানা প্রদান করা হয়। একই দিন একই বাজারে মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক আ: রাজ্জাক(৫০) কে লাইসেন্স বিহীন সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপণা আইনে ১০ হাজার(দশ) টাকা জরিমানা প্রদান করা হয়।
আদালতে বেঞ্চ সহকারী হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও অফিস স্টাফ আ: মান্নান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, ব্যবসা- বানিজ্য, আইন শৃংখলা রক্ষাসহ যে কোন অপরাধ প্রতিরোধ ও দমনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।







