দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা-২৪’র ফলাফল প্রকাশ করা হয়েছে। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ে অবস্থিত মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব আব্দুর রহিম বাবুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা যশোর এম,এম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাঃ নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুদির (প্রধান শিক্ষক) শায়খ বারাকাতুল্লাহ, মোঃ ফারুক হোসেন, কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মাসউদুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিনসহ অভিভাবক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোহা: মহসিন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার মাঠে ও ইনডোরে বিভিন্ন খেলা এবং হামদ ও নাত, তেলোওয়াত, ইসলামি সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সব শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।







