দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মুরারীকাটি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান অবসর গ্রহন করেছেন। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন শেষে তিনি সুস্থ শরীরে ৩১ জুলাই-২৫’ কর্মজীবনের ইতি টেনেছেন। অবসর গ্রহনের শেষ দিন পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব-কর্ত্তব্য পালন ও শিক্ষিত সমাজ গঠনে নিরালস ভাবে কাজ করে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি ১৯৮৮ সালে বামনখালী দ্বি- মুখি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক( ইংরেজি) হিসাবে কর্মজীবন শুরুর পর ১৯৮৬ সালে মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ৩১ জুলাই -২৫’ অবসর গ্রহন করেন। শিক্ষাকতা পেশার সাথে সাথে তিনি ছিলেন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক- কর্মচারীদের অধিকার আদায়ের একজন নিভৃক সৈনিক।
সে সাথে তিনি ছিলেন একজন বিশিষ্ঠ সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের একান্ত বন্ধু। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অদ্যবধি সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলারোয়া উপজেলা মাধ্য: শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসাবে শিক্ষক- কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। বর্ণাঢ্য শিক্ষাকতা জীবনের নিয়মের বাধ্য বাধকতায় কর্ম জীবনের শেষ দিনে তাঁকে মুরারীকাটি হাইস্কুলের পক্ষ থেকে অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত করা হয়।
সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান পারিবারিক জীবনে মরহুম বাবা- মায়ের কৃপায় স্ত্রী ও তিন পুত্র সন্তানের জনক হয়ে সুখি সংসার জীবন অতিবাহিত করছেন। তিনি ২০০০ সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।
অবসর জীবনের শেষ দিনে স্কুলের শিক্ষক- কর্মচারীদের তাৎক্ষনিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অনুপ্রেরণা ও পথিকৃত শিক্ষাগুরু কিংবদন্তী শিক্ষক নেতা ও ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব শেখ আমানুল্লাহ স্যারের স্মরণ করে বলেন কর্মজীবনে সার্বিক স্কুলের কল্যাণ, শিক্ষার মান উন্নয়নে, শিক্ষকদের অধিকারে ও শিক্ষার্থীদের জীবন গড়তে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দীর্ঘ বছরের কর্মজীবন শেষ করতে পেরে আমি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব শেষে তিনি সকলের মঙ্গল কামনা করে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।







