দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২৪’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৪ ডিসেম্বর) দিবসটি পালনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, মুক্তিযোদ্ধা আমান উল্লাহ খান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সন্জু, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সূধি ও সাংবাদিকবৃন্দ। পরে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *