দীপক শেঠ, কলারোয়া: প্রতি বছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব কলারোয়ায় পৃথকভাবে উৎযাপন ক রা হয়েছে।  ‘ধর্ম যার যার উৎসব সবার’ বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় কলারোয়ায় সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়, সনাতন ক্রীড়া সংঘ খাসপুর, শ্যামসুন্দর মন্দির কমিটি, সোনাবাড়িয়া ও ঝিকরা যুব কমিটির সহযোগীতায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উৎযাপন করা হয়।

শুক্রবার(২৭ জুন) সকালে উত্তর মুরারীকাটি পালপাড়া শহীদ স্মৃতি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করে উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী গুন্ডিচা মন্দির ( মাসির বাড়ি) অবস্থান শেষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উৎযাপন করা হয়েছে। শত শত ভক্তের উপস্থিতিতে শুক্রবার(২৭ জুন) বিকাল ৩ টায় উৎসবের মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রাটি  পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা- কলারোয়া সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করে সনাতন ধর্মালম্বী সহ সকলের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রথযাত্রা উৎযাপন কমিটির আহবায়ক প্রকাশ চন্দ্র হালদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসরাম চন্দন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রথের উৎসব পরিকল্পনায় ধর্মীয় নেতা লক্ষণ চন্দ্র পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, রাজদ্বীপ ঘোষ,  নিত্য কর্মকার, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা অসিত ঘোষ, নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্ম সেচ্ছাসেবক পরিষদের নেতা নির্মল মন্ডল, সুনিল দাস, গোপাল চন্দ্র ঘোষ, বিধান রায়, মনোরঞ্জন সরকার, সুফল দাস, মাস্টার জয়দেব রায়, প্রশান্ত বসু, মাস্টার প্রদীপ পাল, রিতন রায়, ভক্ত দাস, সনাতন ধর্মীয় নেতা সুজিত গোস্বামী, বিশ্বনাথ ভারতী, আশালতা পাল, রতন দাস, উৎপাল দে, মাস্টার পরেশ রায়, দীপক রায়, অসিম সাধু, দীপঙ্কর রায়, রথের সারথি গৌরাঙ্গ সোম, সুমন পালসহ উৎযাপন কমিটির সকল সদস্যবৃন্দ ও ভক্তগণ।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রভাষক প্রদীপ পাল ও উত্তম মজুমদার। আগামী ৫ জুলাই  উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে বলে জানা যায়। এ দিকে উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে হরিতলা পূজা মন্ডপ থেকে তুলশিডাঙ্গা গোগ পূজা মন্ডপে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উৎযাপন করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *