দীপক শেঠ, কলারোয়া: সারা দেশের ন্যায় যশোর শিক্ষা বোর্ডের এসএসসি-২৫’র পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(১০ জুলাই) প্রকাশিত ফলাফলে উপজেলার বি,এস,এইস সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ পরীক্ষার্থী এ+ প্রাপ্ত হয়ে সাফল্য অর্জন করেছে। এ প্লাস গ্রেডে সাফল্য অর্জনকারীদের মধ্যে ৬ জন বিজ্ঞান বিভাগ, ৩ জন বানিজ্য বিভাগ ও ১ ছাত্রী মানবিক বিভাগ।
জানা গেছে, এ বছর সিংগা হাইস্কুল থেকে ৮৪ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে এ প্লাস সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৭৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে এ প্লাস প্রাপ্ত-১০ জন, এ গ্রেডে-২৬ জন, এ- ২১ জন, বি-১১ জন ও সি গ্রেডে- ৫ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য ১১ জনের মধ্যে এক ছাত্রী প্রথম থেকে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় শতকরা
পাশের হার- ৮৭.৯৫ ভাগ। প্রকাশিত ফলাফলের বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, স্কুল থেকে ১০ শিক্ষার্থী এ প্লাস গ্রেড অর্জন করায় খুশি তবে সার্বিক ফলাফলে শতভাগ উত্তীর্ণ হলে আরো খুশি হতাম। তিনি সাফল্য অর্জনে নিয়মিত পঠন-পাঠনে শিক্ষকদের ভূয়সি প্রশংসা করে আগামী শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রীরা যাতে আরো ভাল ফলাফল করতে পারে সেটির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক আ: সবুর, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক হরি সাধন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক শেঠসহ অভিভাবক মন্ডলী ও সকল শিক্ষক- শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।







