দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নানান আয়োজনে শুভ বাংলা নববর্ষ-১৪৩২ উৎযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ সোমবার(১৪ এপ্রিল) নববর্ষ উৎযাপনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে।

বাঙ্গালি মেয়েদের ঐতিহ্য লাল শাড়ি ও বৈশাখি শাড়ি পরিহিত ছাত্রীরা আনন্দ শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ সংগীত ও দেশাত্মক বোধের গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। নৃত্য শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, তহুরা পারভিন, জাহাঙ্গীর আলম, সামিয়া খাতুন, শুভংকর মজুমদার, বদরুজ্জামান মারুফ, মেহেদি হাসান, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেনসহ ছাত্র- ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *